উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন , বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ-এর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গত ১৮ এপ্রিল ২০২৬ খ্রিঃ বিকাল ২টা ৪০ মিনিটে সোনারগাঁও থানাধীন নাওড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে নাওড়াভিটা সাকিনস্থ জনৈক বাসার মিয়া-এর বাড়ির ভাড়াটিয়া সোনিয়া আক্তার (২৮)-এর আধা পাকা বাড়ি থেকে ১। মোঃ সেলিম মিয়া (২৫), ২। সোনিয়া আক্তার (২৮), উভয় পিতা- আমির হোসেন, সাং- নাওড়াভিটা, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।