ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কারাগারে হত্যা মামলার আসামির সঙ্গে সাক্ষাৎ: প্রশ্নের মুখে ছাত্রদল নেতা

সিরাজগঞ্জে একাধিক হত্যা মামলার আসামি জান্নাত আরা হেনরীর সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কারাগারে গিয়ে হেনরীর খোঁজখবর নেন আশরাফুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস রবিন। সাক্ষাৎকালে হেনরীর মামলার অগ্রগতি, দ্রুত জামিনে মুক্তি এবং সংশ্লিষ্ট কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, আলোচনার সময় হেনরীর বিরুদ্ধে থাকা অভিযোগ ও তার কথিত অবৈধ সম্পদের বিষয়েও কথা ওঠে। এ সময় ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম তাকে মুক্তির বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও দাবি করা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ধরনের সাক্ষাৎ রাজনৈতিকভাবে কী বার্তা বহন করে এবং একজন দায়িত্বশীল ছাত্রনেতার এমন পদক্ষেপ কতটা যৌক্তিক—তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে হত্যা মামলার আসামির সঙ্গে সাক্ষাৎ: প্রশ্নের মুখে ছাত্রদল নেতা

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সিরাজগঞ্জে একাধিক হত্যা মামলার আসামি জান্নাত আরা হেনরীর সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কারাগারে গিয়ে হেনরীর খোঁজখবর নেন আশরাফুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস রবিন। সাক্ষাৎকালে হেনরীর মামলার অগ্রগতি, দ্রুত জামিনে মুক্তি এবং সংশ্লিষ্ট কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, আলোচনার সময় হেনরীর বিরুদ্ধে থাকা অভিযোগ ও তার কথিত অবৈধ সম্পদের বিষয়েও কথা ওঠে। এ সময় ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম তাকে মুক্তির বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও দাবি করা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ধরনের সাক্ষাৎ রাজনৈতিকভাবে কী বার্তা বহন করে এবং একজন দায়িত্বশীল ছাত্রনেতার এমন পদক্ষেপ কতটা যৌক্তিক—তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত