উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
সিরাজগঞ্জে একাধিক হত্যা মামলার আসামি জান্নাত আরা হেনরীর সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কারাগারে গিয়ে হেনরীর খোঁজখবর নেন আশরাফুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস রবিন। সাক্ষাৎকালে হেনরীর মামলার অগ্রগতি, দ্রুত জামিনে মুক্তি এবং সংশ্লিষ্ট কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।সূত্র আরও জানায়, আলোচনার সময় হেনরীর বিরুদ্ধে থাকা অভিযোগ ও তার কথিত অবৈধ সম্পদের বিষয়েও কথা ওঠে। এ সময় ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম তাকে মুক্তির বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও দাবি করা হয়েছে।তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ধরনের সাক্ষাৎ রাজনৈতিকভাবে কী বার্তা বহন করে এবং একজন দায়িত্বশীল ছাত্রনেতার এমন পদক্ষেপ কতটা যৌক্তিক—তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।