ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের নির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকরা হলেন—মোঃ কালু হোসেন (৪৫), পিতা: ইমান উদ্দিন এবং জহিরুল ইসলাম (৪০), পিতা: মৃত সহিদুল্লাহ। তারা উভয়েই বিশনন্দী এলাকার বাসিন্দা।

আটকের পর তাদের হেফাজত থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে মাদকদ্রব্য জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আড়াইহাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের নির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকরা হলেন—মোঃ কালু হোসেন (৪৫), পিতা: ইমান উদ্দিন এবং জহিরুল ইসলাম (৪০), পিতা: মৃত সহিদুল্লাহ। তারা উভয়েই বিশনন্দী এলাকার বাসিন্দা।

আটকের পর তাদের হেফাজত থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে মাদকদ্রব্য জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আড়াইহাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত