উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন , বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের নির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকরা হলেন—মোঃ কালু হোসেন (৪৫), পিতা: ইমান উদ্দিন এবং জহিরুল ইসলাম (৪০), পিতা: মৃত সহিদুল্লাহ। তারা উভয়েই বিশনন্দী এলাকার বাসিন্দা।আটকের পর তাদের হেফাজত থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে মাদকদ্রব্য জব্দ করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আড়াইহাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।