ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

মোহাম্মদপুরে সাবেক কাউন্সিলর রাজীবের সহযোগী কবির হোসেন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তারিকুজ্জামান রাজীবের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম কবির হোসেন। তিনি বসিলা ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মোহাম্মদপুরের বসিলা উত্তর মোরা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

পুলিশের ভাষ্য, কবির হোসেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব তারিকুজ্জামান রাজীবের সহযোগী হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে রাজীবের নির্দেশে ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় মিছিল, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কবির হোসেনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে সাবেক কাউন্সিলর রাজীবের সহযোগী কবির হোসেন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তারিকুজ্জামান রাজীবের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম কবির হোসেন। তিনি বসিলা ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মোহাম্মদপুরের বসিলা উত্তর মোরা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

পুলিশের ভাষ্য, কবির হোসেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব তারিকুজ্জামান রাজীবের সহযোগী হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে রাজীবের নির্দেশে ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় মিছিল, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কবির হোসেনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত