ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

সংসদে বিরোধী দলের নোটিশ ও বক্তব্যের গুরুত্ব নেই: জামায়াত আমির

সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলের জনবান্ধব নোটিশগুলো সরকার গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে বিরোধী দলের নোটিশ ও বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে নামতে বাধ্য হয়েছে বিরোধী দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান দাবি করেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের মাধ্যমে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জনের সুযোগ ছিল। কিন্তু সরকার সে পথে না যাওয়ায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তেলের দাম বাড়ানোর পর সরকার আশপাশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের দামের তুলনা করছে। তবে বাংলাদেশের অর্থনীতি প্রতিবেশী দেশগুলোর মতো বড় নয় বলেও মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সংসদে বিরোধী দলের নোটিশ ও বক্তব্যের গুরুত্ব নেই: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলের জনবান্ধব নোটিশগুলো সরকার গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে বিরোধী দলের নোটিশ ও বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে নামতে বাধ্য হয়েছে বিরোধী দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান দাবি করেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের মাধ্যমে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জনের সুযোগ ছিল। কিন্তু সরকার সে পথে না যাওয়ায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তেলের দাম বাড়ানোর পর সরকার আশপাশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের দামের তুলনা করছে। তবে বাংলাদেশের অর্থনীতি প্রতিবেশী দেশগুলোর মতো বড় নয় বলেও মন্তব্য করেন তিনি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত