ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

মোহাম্মদপুরের বসিলাকে পরিচ্ছন্ন করে ডেঙ্গুমুক্ত করব: ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকাকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত করতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।

শনিবার (১০ অক্টোবর ) সকাল ১০টায় স্থানীয় বসিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন।

ববি হাজ্জাজ বলেন, “মোহাম্মদপুরের বসিলা এলাকা অচিরেই আপনাদের সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ডেঙ্গুমুক্ত করব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রশাসক শফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এম এস আহমদ আলী। এ ছাড়া বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ মোহাম্মদপুর থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের মাধ্যমে বসিলা এলাকাকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরের বসিলাকে পরিচ্ছন্ন করে ডেঙ্গুমুক্ত করব: ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকাকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত করতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।

শনিবার (১০ অক্টোবর ) সকাল ১০টায় স্থানীয় বসিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন।

ববি হাজ্জাজ বলেন, “মোহাম্মদপুরের বসিলা এলাকা অচিরেই আপনাদের সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ডেঙ্গুমুক্ত করব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রশাসক শফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এম এস আহমদ আলী। এ ছাড়া বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ মোহাম্মদপুর থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের মাধ্যমে বসিলা এলাকাকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত