ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম: শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’

সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব, দেশে ফেরার পরিকল্পনা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন শেখ হাসিনা। তিনি জানান, আগামী ডিসেম্বরেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন।

দেশে ফিরলে বিমানবন্দরেই তাঁকে হত্যার আশঙ্কা রয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তবে নিরাপত্তা ঝুঁকি থাকলেও দেশের মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তাতে যদি আমার জীবনও যায় যাবে। কিন্তু আমি মানুষের পাশে দাঁড়াতে চাই।’

দেশে ফেরার বিষয়ে ট্রাভেল ডকুমেন্ট না পেলে কীভাবে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘দেশটা আমার। আমার বাবা এদেশ স্বাধীন করেছে। আমার দেশে কেন আমাকে ফিরতে দেবে না, সেটাই আমার প্রশ্ন।’

বাংলাদেশে ‘জঙ্গিবাদী শক্তির উত্থান’ ঘটছে দাবি করে তিনি বলেন, এর প্রভাব শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; ভারতকেও এর খেসারত দিতে হতে পারে।

সাক্ষাৎকারে ছোট বোন শেখ রেহানা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’

২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা দাবি করেন, তাঁর ভারত যাওয়ার বিষয়টি আগে থেকে জানা ছিল না। তিনি বলেন, প্রথমে তিনি ভেবেছিলেন তাঁকে টুঙ্গিপাড়ায় নেওয়া হচ্ছে; পরে বিমানে ওঠার পর জানতে পারেন তিনি ভারতে যাচ্ছেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, ‘আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ৬ লক্ষ মামলা দেওয়া হয়েছে।’

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারেরও সমালোচনা করেন তিনি। একই সঙ্গে ডিসেম্বরকে দেশে ফেরার জন্য বেছে নেওয়ার কারণ হিসেবে বিজয়ের মাসের কথা উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, ‘ডিসেম্বর মাসটা আমি বেছে নিয়েছি, আসলে এটা আমাদের বিজয়ের মাস।’

তিনি আরও জানান, বর্তমানে তিনি আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ডিসেম্বরেই দেশে ফেরার বিষয়ে তাঁর সিদ্ধান্ত চূড়ান্ত।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম: শেখ হাসিনা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত