ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সালমান শাহ স্মরণে বিএফডিসিতে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র উৎসব

ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ‘সালমান শাহ স্মরণে’ শিরোনামের এই উৎসব ৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে। উৎসবের প্রতিদিন বিকেল ৪টায় দর্শকদের জন্য বিনামূল্যে একটি করে সালমান শাহ অভিনীত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। আয়োজকদের আশা, নতুন ও পুরোনো প্রজন্ম একসঙ্গে প্রিয় নায়কের স্মৃতিকে উদযাপন করবে এই আয়োজনে। প্রথম দিন রোববার দেখানো হবে এম এ খালেক পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। দ্বিতীয় দিন সোমবার থাকবে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’, যে সিনেমার মধ্য দিয়েই ১৯৯৩ সালে ঢালিউডে অভিষেক হয়েছিল সালমান শাহ ও মৌসুমীর। উৎসবের শেষ দিন মঙ্গলবার প্রদর্শিত হবে মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’, যেখানে সালমানের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। মাত্র চার বছরের অভিনয়জীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেও বাংলা চলচ্চিত্রে স্থায়ী আসন গড়ে নিয়েছেন সালমান শাহ। রোমান্টিক অভিনয়, অনন্য পর্দা উপস্থিতি এবং ফ্যাশনের নতুন ধারা তাকে আজও দর্শকের কাছে সমান জনপ্রিয় করে রেখেছে। বিশেষ করে শাবনূরের সঙ্গে তার জুটি উপহার দিয়েছে একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া সালমান শাহ অভিনয়ে আসার আগে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করেছিলেন। ব্যক্তিজীবনে তিনি সামিরা হককে বিয়ে করেন সিনেমায় অভিষেকের আগেই।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিন দশক পেরিয়েও তার মৃত্যু রহস্য যেমন আলোচনায়, তেমনি তার অভিনয় ও ব্যক্তিত্বও রয়ে গেছে বাংলা সিনেমার নস্টালজিয়ার এক অবিচ্ছেদ্য অধ্যায়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান শাহ স্মরণে বিএফডিসিতে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র উৎসব

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ‘সালমান শাহ স্মরণে’ শিরোনামের এই উৎসব ৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে। উৎসবের প্রতিদিন বিকেল ৪টায় দর্শকদের জন্য বিনামূল্যে একটি করে সালমান শাহ অভিনীত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। আয়োজকদের আশা, নতুন ও পুরোনো প্রজন্ম একসঙ্গে প্রিয় নায়কের স্মৃতিকে উদযাপন করবে এই আয়োজনে। প্রথম দিন রোববার দেখানো হবে এম এ খালেক পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। দ্বিতীয় দিন সোমবার থাকবে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’, যে সিনেমার মধ্য দিয়েই ১৯৯৩ সালে ঢালিউডে অভিষেক হয়েছিল সালমান শাহ ও মৌসুমীর। উৎসবের শেষ দিন মঙ্গলবার প্রদর্শিত হবে মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’, যেখানে সালমানের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। মাত্র চার বছরের অভিনয়জীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেও বাংলা চলচ্চিত্রে স্থায়ী আসন গড়ে নিয়েছেন সালমান শাহ। রোমান্টিক অভিনয়, অনন্য পর্দা উপস্থিতি এবং ফ্যাশনের নতুন ধারা তাকে আজও দর্শকের কাছে সমান জনপ্রিয় করে রেখেছে। বিশেষ করে শাবনূরের সঙ্গে তার জুটি উপহার দিয়েছে একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া সালমান শাহ অভিনয়ে আসার আগে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করেছিলেন। ব্যক্তিজীবনে তিনি সামিরা হককে বিয়ে করেন সিনেমায় অভিষেকের আগেই।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিন দশক পেরিয়েও তার মৃত্যু রহস্য যেমন আলোচনায়, তেমনি তার অভিনয় ও ব্যক্তিত্বও রয়ে গেছে বাংলা সিনেমার নস্টালজিয়ার এক অবিচ্ছেদ্য অধ্যায়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত