ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ভাইরাল সংস্কৃতির গল্প নিয়ে আসছে ধারাবাহিক ‘আমরা ভাইরাল’

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে রাতারাতি পরিচিত হয়ে ওঠা নানা চরিত্র, আলোচিত ঘটনা ও বিতর্কিত বাস্তবতা এবার জায়গা করে নিয়েছে ছোট পর্দার গল্পে। সমসাময়িক সময়কে ব্যঙ্গ, রসিকতা ও বিনোদনের মিশেলে তুলে ধরতে নির্মিত হয়েছে ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’।

নাটকটির গল্প ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। চিত্রনাট্য লিখেছেন আল আমিন স্বপন। নির্মাতার মতে, বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মানুষ ও ঘটনাগুলো থেকে অনুপ্রাণিত হয়ে সাজানো হয়েছে এই ধারাবাহিকের গল্প। তবে এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে নয়, বরং আমাদের সময়ের বহুল আলোচিত বাস্তবতার একটি রম্য উপস্থাপন।

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। আরও রয়েছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, আ. আ. সোহাগ, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহান, বিটলু শামীম, হানিফ পালোয়ান, ইমরান হাসু, পঙ্কজ মজুমদার, হাসিমুন, শেখ পূর্ণতা, সুলতানা রাজিয়া সুমি, হাসিবুল হক হেলাল, শফিকুল ইসলাম, মহসিন আকাশ, আহসান কবির, মুন ও অরুনাভসহ আরও অনেকে।

নাটকটি নিয়ে মামুনুর রশীদ বলেন, গল্পটি অন্যরকম। হাস্যরসের মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি আমাদের চারপাশের পরিচিত কিছু বিষয় ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। আশা করি দর্শক এটি উপভোগ করবেন।

নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, সমাজের আলোচিত ও সমালোচিত ভাইরাল চরিত্রগুলোর নানা দিক নিয়েই নাটকটি নির্মাণ করেছি। হাসির পাশাপাশি এতে একটি স্পষ্ট বক্তব্যও রয়েছে।

‘আমরা ভাইরাল’ বাংলাভিশনে প্রচারের পাশাপাশি ইউটিউব চ্যানেল আর্টফ্রেম-এও প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভাইরাল সংস্কৃতির গল্প নিয়ে আসছে ধারাবাহিক ‘আমরা ভাইরাল’

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে রাতারাতি পরিচিত হয়ে ওঠা নানা চরিত্র, আলোচিত ঘটনা ও বিতর্কিত বাস্তবতা এবার জায়গা করে নিয়েছে ছোট পর্দার গল্পে। সমসাময়িক সময়কে ব্যঙ্গ, রসিকতা ও বিনোদনের মিশেলে তুলে ধরতে নির্মিত হয়েছে ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’।

নাটকটির গল্প ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। চিত্রনাট্য লিখেছেন আল আমিন স্বপন। নির্মাতার মতে, বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মানুষ ও ঘটনাগুলো থেকে অনুপ্রাণিত হয়ে সাজানো হয়েছে এই ধারাবাহিকের গল্প। তবে এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে নয়, বরং আমাদের সময়ের বহুল আলোচিত বাস্তবতার একটি রম্য উপস্থাপন।

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। আরও রয়েছেন আবু হুরাইরা তানভীর, মৌসুমী হামিদ, শাকিলা পারভিন, নাজনিন চুমকি, ফারজানা চুমকি, শেহজাদ ওমর, আ. আ. সোহাগ, মারুফ মিঠু, পারভেজ সুমন, সুজাত শিমুল, স্যামন্তি ডি-কস্তা, খায়রুল আলম টিপু, দিলরুবা তুশি, রিপা রঞ্জনা, টুনটুনি সোবহান, বিটলু শামীম, হানিফ পালোয়ান, ইমরান হাসু, পঙ্কজ মজুমদার, হাসিমুন, শেখ পূর্ণতা, সুলতানা রাজিয়া সুমি, হাসিবুল হক হেলাল, শফিকুল ইসলাম, মহসিন আকাশ, আহসান কবির, মুন ও অরুনাভসহ আরও অনেকে।

নাটকটি নিয়ে মামুনুর রশীদ বলেন, গল্পটি অন্যরকম। হাস্যরসের মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি আমাদের চারপাশের পরিচিত কিছু বিষয় ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। আশা করি দর্শক এটি উপভোগ করবেন।

নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, সমাজের আলোচিত ও সমালোচিত ভাইরাল চরিত্রগুলোর নানা দিক নিয়েই নাটকটি নির্মাণ করেছি। হাসির পাশাপাশি এতে একটি স্পষ্ট বক্তব্যও রয়েছে।

‘আমরা ভাইরাল’ বাংলাভিশনে প্রচারের পাশাপাশি ইউটিউব চ্যানেল আর্টফ্রেম-এও প্রকাশ করা হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত