ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

দীর্ঘদিন পর অমিতাভ রেজার ক্যামেরায় ফিরলেন ফারিণ

দীর্ঘ বিরতির পর আবারও নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ক্যামেরার সামনে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই পুনর্মিলনের খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক কৌতূহল, যদিও শেষ পর্যন্ত জানা গেছে এটি কোনো সিনেমা বা ওয়েব সিরিজ নয়, বরং বড় পরিসরের একটি বিজ্ঞাপনচিত্র।

ঘটনার শুরু ২৮ আগস্ট। সেদিন অমিতাভ রেজা ফেসবুকে ফারিণকে ট্যাগ করে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে, এবার একটু বড় কিছু করার জন্য। পোস্টটি ঘিরে অনেকে নতুন চলচ্চিত্র বা ওটিটি প্রকল্পের জল্পনা শুরু করেন।

পরে অমিতাভ রেজা নিজেই জানান, এটি আসলে একটি বিশেষ বিজ্ঞাপনচিত্র। সিনেমা বা সিরিজ নয়, তবে নির্মাণের পরিসর ও উপস্থাপনায় এটিকে ভিন্ন মাত্রায় তৈরি করা হচ্ছে।

অন্যদিকে নির্মাতার পোস্ট শেয়ার করে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেন তাসনিয়া ফারিণ। আর অপেক্ষা করতে পারছি না, লিখে তিনি জানিয়ে দেন, এই কাজটি তার কাছেও বিশেষ।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে অমিতাভ রেজার পরিচালনায় একটি ছোট প্রজেক্টে কাজ করেছিলেন ফারিণ। বহু বছর পর সেই নির্মাতার সঙ্গেই আবার কাজ করলেন তিনি।

জানা গেছে, বিজ্ঞাপনচিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও তার স্ত্রী মুশফিকা মাসুদ। এটি নির্মিত হয়েছে তাদের প্রযোজনা প্রতিষ্ঠান হাফ স্টপ ডাউন-এর ব্যানারে।

সবশেষে গত রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমায় প্রশংসিত অভিনয়ের পর নতুন কোনো কাজের ঘোষণা দেননি ফারিণ। তাই তার এই প্রত্যাবর্তন স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘদিন পর অমিতাভ রেজার ক্যামেরায় ফিরলেন ফারিণ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত