ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন শামীম জামান

সাংস্কৃতিক অঙ্গনে সৃজনশীল অভিনয়ের স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করেছেন অভিনেতা শামীম জামান। প্রশংসিত নাটক ‘প্রেশার ম্যান’-এ অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে এই আন্তর্জাতিক সম্মাননা লাভ করেন।

গত ২৯ আগস্ট (শনিবার) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের হোটেল অর্নেটে সাউথ এশিয়া সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মানিত করা হয়। এরই ধারাবাহিকতায় অভিনয়ে বিশেষ নৈপুণ্যের জন্য শামীম জামানের হাতে তুলে দেওয়া হয় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার।

সম্মাননা পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে শামীম জামান বলেন, পুরস্কার সবসময়ই আমাকে আনন্দ দেয়। একজন অভিনেতা হিসেবে দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তবে এ ধরনের স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তোলে এবং নতুন উদ্যমে ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। এই সম্মাননার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান, ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন আর. কে. রিপন।

আয়োজকদের ভাষ্য, সমাজ ও সংস্কৃতিসহ বিভিন্ন অঙ্গনে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের কাজের স্বীকৃতি দিতেই প্রতিবছর এ সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, শামীম জামান নিয়মিতভাবে গল্পনির্ভর ও সৃজনশীল নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়ে আসছেন। তার অভিনীত ‘প্রেশার ম্যান’ নাটকটি এবার এনে দিল আন্তর্জাতিক অঙ্গনের এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন শামীম জামান

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সাংস্কৃতিক অঙ্গনে সৃজনশীল অভিনয়ের স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করেছেন অভিনেতা শামীম জামান। প্রশংসিত নাটক ‘প্রেশার ম্যান’-এ অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে এই আন্তর্জাতিক সম্মাননা লাভ করেন।

গত ২৯ আগস্ট (শনিবার) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের হোটেল অর্নেটে সাউথ এশিয়া সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মানিত করা হয়। এরই ধারাবাহিকতায় অভিনয়ে বিশেষ নৈপুণ্যের জন্য শামীম জামানের হাতে তুলে দেওয়া হয় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার।

সম্মাননা পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে শামীম জামান বলেন, পুরস্কার সবসময়ই আমাকে আনন্দ দেয়। একজন অভিনেতা হিসেবে দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তবে এ ধরনের স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তোলে এবং নতুন উদ্যমে ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। এই সম্মাননার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান, ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন আর. কে. রিপন।

আয়োজকদের ভাষ্য, সমাজ ও সংস্কৃতিসহ বিভিন্ন অঙ্গনে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের কাজের স্বীকৃতি দিতেই প্রতিবছর এ সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, শামীম জামান নিয়মিতভাবে গল্পনির্ভর ও সৃজনশীল নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়ে আসছেন। তার অভিনীত ‘প্রেশার ম্যান’ নাটকটি এবার এনে দিল আন্তর্জাতিক অঙ্গনের এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত