ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় তাসনুভা তিশা

নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রবিবার (৩০ আগস্ট) রাতে ভৈরব ব্রিজ পার হয়ে টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তিশা। তিনি বলেন, তাদের বহনকারী গাড়িটিকে একটি পিকআপ পেছন দিক থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে মোটরসাইকেলে ধাওয়া করে পিকআপটি আটকানো হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঘটনাটি বেশ আতঙ্কের ছিল। তবে সৌভাগ্যবশত তিনি ও গাড়িতে থাকা অন্যরা বড় ধরনের আহত হননি। যদিও গাড়িটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগের জবাবে তাসনুভা তিশা সবাইকে আশ্বস্ত করে দোয়া চেয়েছেন এবং সড়কে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় তাসনুভা তিশা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রবিবার (৩০ আগস্ট) রাতে ভৈরব ব্রিজ পার হয়ে টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তিশা। তিনি বলেন, তাদের বহনকারী গাড়িটিকে একটি পিকআপ পেছন দিক থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে মোটরসাইকেলে ধাওয়া করে পিকআপটি আটকানো হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঘটনাটি বেশ আতঙ্কের ছিল। তবে সৌভাগ্যবশত তিনি ও গাড়িতে থাকা অন্যরা বড় ধরনের আহত হননি। যদিও গাড়িটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগের জবাবে তাসনুভা তিশা সবাইকে আশ্বস্ত করে দোয়া চেয়েছেন এবং সড়কে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত