ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কানাডার ‘ভায়োলেন্স’-এ যুক্ত হলেন শিরিন শিলা

কানাডার মাটিতে নির্মিত হতে যাচ্ছে নতুন বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’। অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন বাবর পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন জায়েদ খান, শিরিন শিলা ও অধরা খান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কানাডার টরন্টোতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন পরিচালক কামাল হোসেন বাবর, শিরিন শিলা, অধরা খানসহ ছবির সংশ্লিষ্টরা। শিগগিরই টরন্টোর বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

টিভি নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করা শিরিন শিলা ২০১৪ সালে ‘হিটম্যান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন। ছবিটিতে তার সহশিল্পী ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস ও জয় চৌধুরী। একই বছর মুক্তি পায় তার আরেকটি সিনেমা ‘ক্ষণিকের ভালোবাসা’।

 কভায়োলেন্স’ সিনেমার মহরত অনুষ্ঠানে পরিচালক কামাল হোসেন বাবর, অধরা খান, শিরিন শিলাসহ অন্যরা

নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বসিত শিরিন শিলা বলেন, ভায়োলেন্স আমার জন্য একটি নতুন অভিজ্ঞতার সিনেমা। কানাডার মতো আন্তর্জাতিক লোকেশনে বাংলাদেশি চলচ্চিত্রের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। গল্প ও আমার চরিত্রটি দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি। জায়েদ খান, অধরা খান এবং পুরো টিমের সঙ্গে কাজের অপেক্ষায় আছি।

উল্লেখ্য, জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করছেন। অন্যদিকে, ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর অধরা খানও স্টেজ শো, বিজ্ঞাপন ও আন্তর্জাতিক নানা প্রযোজনায় নিয়মিত কাজ করে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কানাডার ‘ভায়োলেন্স’-এ যুক্ত হলেন শিরিন শিলা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

কানাডার মাটিতে নির্মিত হতে যাচ্ছে নতুন বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’। অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন বাবর পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন জায়েদ খান, শিরিন শিলা ও অধরা খান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কানাডার টরন্টোতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন পরিচালক কামাল হোসেন বাবর, শিরিন শিলা, অধরা খানসহ ছবির সংশ্লিষ্টরা। শিগগিরই টরন্টোর বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

টিভি নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করা শিরিন শিলা ২০১৪ সালে ‘হিটম্যান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন। ছবিটিতে তার সহশিল্পী ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস ও জয় চৌধুরী। একই বছর মুক্তি পায় তার আরেকটি সিনেমা ‘ক্ষণিকের ভালোবাসা’।

 কভায়োলেন্স’ সিনেমার মহরত অনুষ্ঠানে পরিচালক কামাল হোসেন বাবর, অধরা খান, শিরিন শিলাসহ অন্যরা

নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বসিত শিরিন শিলা বলেন, ভায়োলেন্স আমার জন্য একটি নতুন অভিজ্ঞতার সিনেমা। কানাডার মতো আন্তর্জাতিক লোকেশনে বাংলাদেশি চলচ্চিত্রের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। গল্প ও আমার চরিত্রটি দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি। জায়েদ খান, অধরা খান এবং পুরো টিমের সঙ্গে কাজের অপেক্ষায় আছি।

উল্লেখ্য, জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করছেন। অন্যদিকে, ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর অধরা খানও স্টেজ শো, বিজ্ঞাপন ও আন্তর্জাতিক নানা প্রযোজনায় নিয়মিত কাজ করে যাচ্ছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত