ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকীতে ২৭ গুণীজনকে শান্তি পুরস্কার প্রদান

মানবসেবা, শান্তি ও মানবতার প্রতীক মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এ আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২৭ জন গুণী ব্যক্তিকে দেওয়া হয়েছে ‘মাদার তেরেসা শান্তি পুরস্কার-২০২৬’।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বাংলার বীর ফাউন্ডেশন ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘মাদার তেরেসার আদর্শ ও কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি এস এম মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জজ কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মো. হাবিবুল হক।

বক্তারা মাদার তেরেসার মানবসেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মানুষের কল্যাণে মাদার তেরেসার জীবন ও কর্ম বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলার বীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ও দেশবরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় আইন, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবাসহ বিভিন্ন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২৭ জন গুণী ব্যক্তিকে ‘মাদার তেরেসা শান্তি পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়। আইন পেশায় বিশেষ অবদানের জন্য পুরস্কারে ভূষিত হন অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট মো. হাবিবুল হক।

আলোচনা ও পুরস্কার প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকীতে ২৭ গুণীজনকে শান্তি পুরস্কার প্রদান

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

মানবসেবা, শান্তি ও মানবতার প্রতীক মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এ আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২৭ জন গুণী ব্যক্তিকে দেওয়া হয়েছে ‘মাদার তেরেসা শান্তি পুরস্কার-২০২৬’।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বাংলার বীর ফাউন্ডেশন ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘মাদার তেরেসার আদর্শ ও কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি এস এম মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জজ কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মো. হাবিবুল হক।

বক্তারা মাদার তেরেসার মানবসেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মানুষের কল্যাণে মাদার তেরেসার জীবন ও কর্ম বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলার বীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ও দেশবরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় আইন, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবাসহ বিভিন্ন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২৭ জন গুণী ব্যক্তিকে ‘মাদার তেরেসা শান্তি পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়। আইন পেশায় বিশেষ অবদানের জন্য পুরস্কারে ভূষিত হন অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট মো. হাবিবুল হক।

আলোচনা ও পুরস্কার প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত