ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নেপালে বন্যার থাবা, শুটিং শেষে দেশে ফিরলেন অপু বিশ্বাস

নেপালের পাহাড়ি লোকেশনে ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিন্তু শুটিংয়ের শেষ পর্যায়ে টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যায় বদলে যায় পুরো পরিস্থিতি। সড়ক তলিয়ে যাওয়া, ভূমিধস ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মধ্যেই দেশে ফেরার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে পুরো ইউনিট।

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমায় ঢাকার শিল্পীদের পাশাপাশি কলকাতার কয়েকজন অভিনয়শিল্পীও কাজ করছেন। দুর্যোগের কারণে শুটিং শেষ করে দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেয় টিম।

অবশেষে শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অপু বিশ্বাস। বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা পুরো টিম নিরাপদেই ছিলাম। খুব একটা বেগ পোহাতে হয়নি, তবে সবাইকে নিয়ে দেশে ফেরাটা কিছুটা চ্যালেঞ্জিং ছিল। নিরাপদে ফিরতে পেরেছি, এটাই সবচেয়ে বড় স্বস্তি।

অন্যদিকে একই দুর্যোগে এখনো নেপালেই আটকে আছেন সংগীতশিল্পী ও কনটেন্ট নির্মাতা তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি জানান, দেশে ফেরার জন্য নির্ধারিত সড়কটি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত বের হওয়ার কোনো সুযোগ নেই।

তাসরিফ জানিয়েছেন, তিনি ও তার সঙ্গীরা নিরাপদে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন। একজন শিল্পী দেশে ফিরতে পারলেও, নেপালের দুর্যোগে আটকে থাকা বাংলাদেশিদের জন্য এখনো অনিশ্চয়তা কাটেনি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নেপালে বন্যার থাবা, শুটিং শেষে দেশে ফিরলেন অপু বিশ্বাস

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

নেপালের পাহাড়ি লোকেশনে ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিন্তু শুটিংয়ের শেষ পর্যায়ে টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যায় বদলে যায় পুরো পরিস্থিতি। সড়ক তলিয়ে যাওয়া, ভূমিধস ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মধ্যেই দেশে ফেরার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে পুরো ইউনিট।

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমায় ঢাকার শিল্পীদের পাশাপাশি কলকাতার কয়েকজন অভিনয়শিল্পীও কাজ করছেন। দুর্যোগের কারণে শুটিং শেষ করে দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেয় টিম।

অবশেষে শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অপু বিশ্বাস। বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা পুরো টিম নিরাপদেই ছিলাম। খুব একটা বেগ পোহাতে হয়নি, তবে সবাইকে নিয়ে দেশে ফেরাটা কিছুটা চ্যালেঞ্জিং ছিল। নিরাপদে ফিরতে পেরেছি, এটাই সবচেয়ে বড় স্বস্তি।

অন্যদিকে একই দুর্যোগে এখনো নেপালেই আটকে আছেন সংগীতশিল্পী ও কনটেন্ট নির্মাতা তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি জানান, দেশে ফেরার জন্য নির্ধারিত সড়কটি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত বের হওয়ার কোনো সুযোগ নেই।

তাসরিফ জানিয়েছেন, তিনি ও তার সঙ্গীরা নিরাপদে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন। একজন শিল্পী দেশে ফিরতে পারলেও, নেপালের দুর্যোগে আটকে থাকা বাংলাদেশিদের জন্য এখনো অনিশ্চয়তা কাটেনি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত