ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বাগেরহাটে হেরোইনসহ নারী গ্রেপ্তার

বাগেরহাটে হেরোইনসহ নারী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার : বাগেরহাটের রামপালে হেরোইনসহ হাফিজা খাতুন (৩৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর স্বামী বিল্লাল হোসেন মোড়ল (৪০) পালিয়ে যান।

বুধবার ২৬ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রামপাল উপজেলার মানিকনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হাফিজাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাফিজা খাতুনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০ দশমিক ৪৩ গ্রাম হেরোইন ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়।

অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান জানান, এ ঘটনায় হাফিজা খাতুন ও তাঁর স্বামী বিল্লাল হোসেন মোড়লের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার অপর আসামি বিল্লাল হোসেন মোড়ল পলাতক রয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে হেরোইনসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

ষ্টাফ রিপোর্টার : বাগেরহাটের রামপালে হেরোইনসহ হাফিজা খাতুন (৩৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর স্বামী বিল্লাল হোসেন মোড়ল (৪০) পালিয়ে যান।

বুধবার ২৬ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রামপাল উপজেলার মানিকনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হাফিজাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাফিজা খাতুনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০ দশমিক ৪৩ গ্রাম হেরোইন ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়।

অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান জানান, এ ঘটনায় হাফিজা খাতুন ও তাঁর স্বামী বিল্লাল হোসেন মোড়লের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার অপর আসামি বিল্লাল হোসেন মোড়ল পলাতক রয়েছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত