ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

দীর্ঘদিন পর নতুন সিনেমায় বাপ্পারাজ

দীর্ঘদিন পর নতুন সিনেমায় বাপ্পারাজ

দীর্ঘদিন পর নতুন সিনেমার মাধ্যমে আলোচনায় ফিরলেন চিত্রনায়ক বাপ্পারাজ। নির্মাতা এম ডি ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলী’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি প্রযোজক জাহাঙ্গীর সিকদারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে।

নির্মাতারা জানান, এক্সেল ফিল্মস পরিবেশিত এই সিনেমাটি শুধু বাণিজ্যিক বিনোদন নয়, বরং সামাজিক বাস্তবতা ও মানুষের সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে এগিয়ে যাবে। গল্পের একটি শক্তিশালী চরিত্রের জন্যই বাপ্পারাজকে নির্বাচন করা হয়েছে।

পরিচালক এম ডি ইকবালের মতে, চরিত্রটির আবেগ, অভিজ্ঞতা ও পরিণত অভিনয় ফুটিয়ে তুলতে সক্ষম এমন একজন শিল্পীর প্রয়োজন ছিল। সেই ভাবনা থেকেই প্রথম পছন্দ হিসেবে বাপ্পারাজের নাম আসে।

প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, দর্শকদের জন্য ভিন্ন স্বাদের একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে অল্প সময়ের মধ্যেই শুটিং শুরু হবে।

এদিকে নতুন এই যাত্রা নিয়ে আশাবাদী বাপ্পারাজও। তার ভাষায়, গল্পটি আমাকে প্রথম থেকেই টেনেছে। চরিত্রটিও চ্যালেঞ্জিং। আশা করি দর্শকরা আমার নতুন কাজটি সাদরে গ্রহণ করবেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘদিন পর নতুন সিনেমায় বাপ্পারাজ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘদিন পর নতুন সিনেমার মাধ্যমে আলোচনায় ফিরলেন চিত্রনায়ক বাপ্পারাজ। নির্মাতা এম ডি ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলী’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি প্রযোজক জাহাঙ্গীর সিকদারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে।

নির্মাতারা জানান, এক্সেল ফিল্মস পরিবেশিত এই সিনেমাটি শুধু বাণিজ্যিক বিনোদন নয়, বরং সামাজিক বাস্তবতা ও মানুষের সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে এগিয়ে যাবে। গল্পের একটি শক্তিশালী চরিত্রের জন্যই বাপ্পারাজকে নির্বাচন করা হয়েছে।

পরিচালক এম ডি ইকবালের মতে, চরিত্রটির আবেগ, অভিজ্ঞতা ও পরিণত অভিনয় ফুটিয়ে তুলতে সক্ষম এমন একজন শিল্পীর প্রয়োজন ছিল। সেই ভাবনা থেকেই প্রথম পছন্দ হিসেবে বাপ্পারাজের নাম আসে।

প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, দর্শকদের জন্য ভিন্ন স্বাদের একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে অল্প সময়ের মধ্যেই শুটিং শুরু হবে।

এদিকে নতুন এই যাত্রা নিয়ে আশাবাদী বাপ্পারাজও। তার ভাষায়, গল্পটি আমাকে প্রথম থেকেই টেনেছে। চরিত্রটিও চ্যালেঞ্জিং। আশা করি দর্শকরা আমার নতুন কাজটি সাদরে গ্রহণ করবেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত