ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৪

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাত ৯ টা ৪০ মিনিটে রেজাউল রহমান পলাশ ও পুষ্প টেলিকম নামক মোবাইলের দোকানে অভিযান চালিয়ে ৫৯ টি আইএমইআই পরিবর্তনকৃত মোবাইল ফোন ও চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। 

আটকৃতরা হলেন, ফকিরহাটের, পাগলা শ্যামনগর গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে, রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাটের আতাইকাঠির, আক্কেল আলী শেখ এট ছেলে, মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম (২৬), রূপসা থানার ৮ নং ওয়ার্ডের ঘাটভোগ গ্রামের চৈতন্য সাহার ছেলে, চন্দন সাহা (৩০) ও ভট্ট বালিয়াঘাটার মো: জাহাঙ্গীর খান এর ছেলে মো: হুছাইন খান। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রতিটি মুঠোফোনের একটি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নাম্বার থাকে। যে নাম্বার দিয়ে ওই মুঠোফোন শনাক্ত করা হয়। কিন্তু এই চোর চক্রের সদস্যরা সেসব নাম্বার পরিবর্তন করে ফেলে। মুঠোফোন উদ্ধারের সময় চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এদের সাথে জড়িত আরও ৩ জন পালিয়ে যায়। আটক ও পলাতক সবার বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রকৃত মালিকদের কাছে মুঠোফোন ফিরিয়ে দিতে প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৪

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাত ৯ টা ৪০ মিনিটে রেজাউল রহমান পলাশ ও পুষ্প টেলিকম নামক মোবাইলের দোকানে অভিযান চালিয়ে ৫৯ টি আইএমইআই পরিবর্তনকৃত মোবাইল ফোন ও চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। 

আটকৃতরা হলেন, ফকিরহাটের, পাগলা শ্যামনগর গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে, রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাটের আতাইকাঠির, আক্কেল আলী শেখ এট ছেলে, মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম (২৬), রূপসা থানার ৮ নং ওয়ার্ডের ঘাটভোগ গ্রামের চৈতন্য সাহার ছেলে, চন্দন সাহা (৩০) ও ভট্ট বালিয়াঘাটার মো: জাহাঙ্গীর খান এর ছেলে মো: হুছাইন খান। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রতিটি মুঠোফোনের একটি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নাম্বার থাকে। যে নাম্বার দিয়ে ওই মুঠোফোন শনাক্ত করা হয়। কিন্তু এই চোর চক্রের সদস্যরা সেসব নাম্বার পরিবর্তন করে ফেলে। মুঠোফোন উদ্ধারের সময় চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এদের সাথে জড়িত আরও ৩ জন পালিয়ে যায়। আটক ও পলাতক সবার বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রকৃত মালিকদের কাছে মুঠোফোন ফিরিয়ে দিতে প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত