ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রাজধানীতে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

পল্লবী থানা ভবন

রাজধানীর দক্ষিণখানে মাদক কারবারের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এক এএসআইসহ দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪)। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই মো. শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এরপর গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। সব মিলিয়ে অভিযানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে।

সোমবার গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রির কথা জানিয়েছেন।

এদিকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, এএসআই মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিতভাবে দায়িত্ব পালন করতেন। তার গ্রেপ্তারের বিষয়টি তারা শুনেছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত