ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

১৯ বছরেই ভারতের নতুন বিশ্বসুন্দরীর স্বপ্ন কাজিয়ার

ভারতের নতুন মিস ইউনিভার্স ইন্ডিয়া হিসেবে অভিষেক হলো ১৯ বছর বয়সী কাজিয়া লিজ মেজোর। রাজস্থানের জয়পুরে আয়োজিত বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালেতে ৫২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি জিতে নেন মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬–এর মর্যাদাপূর্ণ মুকুট।

বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিজয়ীকে স্বাগত জানিয়ে মিস ইউনিভার্স ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, কাজিয়া শুধু একটি মুকুটের বিজয়ী নন, তিনি শক্তি, আত্মবিশ্বাস ও নতুন প্রজন্মের স্বপ্নের প্রতীক। আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।

কেরালায় জন্ম হলেও কাজিয়ার বেড়ে ওঠা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। এমিরেটস ন্যাশনাল স্কুল, সেন্ট জোসেফ স্কুল ও আবুধাবি ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা শেষে বর্তমানে তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন। পড়াশোনার পাশাপাশি মডেলিং ও অভিনয়েও সমানভাবে নিজেকে গড়ে তুলছেন এই তরুণী।

শুধু র‌্যাম্প নয়, শিল্প-সংস্কৃতিতেও রয়েছে তার শক্ত অবস্থান। টানা ১২ বছর শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষণ নিয়েছেন কাজিয়া। তিনি গান গাইতে পারেন, ড্রাম ও ভায়োলিন বাজান, পাশাপাশি জনসমক্ষে বক্তব্য দেওয়া ও অভিনয়ের প্রশিক্ষণও নিয়েছেন। মালায়ালাম চলচ্চিত্র ‘শাইলক’–এর মাধ্যমে তার অভিনয়জীবনের সূচনা হয়।

তবে সাফল্যের এই যাত্রা সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজিয়া জানান, একসময় নিজের চেহারা ও ব্যক্তিত্ব নিয়ে গভীর নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি। এমনকি ফিল্টার ছাড়া নিজের ছবি তুলতেও স্বস্তি পেতেন না। সেই সংকোচ কাটিয়ে যোগাযোগ দক্ষতা, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের ওপর দীর্ঘদিন কাজ করেছেন।

তার ভাষায়, প্রথমে নিজেকে আত্মবিশ্বাসী বলে বিশ্বাস করতে শিখেছিলেন, পরে সেই বিশ্বাসই বাস্তবে রূপ নেয়। আর সেই আত্মবিশ্বাসই আজ তাকে ভারতের সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট এনে দিয়েছে।

এবারের গ্র্যান্ড ফিনালেতে বিচারকের দায়িত্ব পালন করেন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন, উর্বশী রাউতেলা ও সেলিনা জেটলি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

১৯ বছরেই ভারতের নতুন বিশ্বসুন্দরীর স্বপ্ন কাজিয়ার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত