জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সমস্যা, জনদুর্ভোগ, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন, সংসদে বিরোধীদলের ভূমিকা এবং ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সভায় আমীরে জামায়াত সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ভূমিকা তুলে ধরেছেন। সংসদে ও সংসদের বাইরে প্রধান বিরোধীদল হিসেবে জামায়াত গঠনমূলক ভূমিকা পালন করছে বলেও তিনি জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অতীতে প্রচলিত বিরোধীদলের নেতিবাচক রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে এসে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে ভালো কাজে সহযোগিতা এবং অন্যায় ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। এ নীতির কথা সম্পাদকদের সামনে তুলে ধরেছেন আমীরে জামায়াত। সম্পাদকমণ্ডলী জামায়াতের এ নীতির প্রশংসা করেছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, জামায়াতের বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। সভায় দেশের বর্তমান পরিস্থিতির পাশাপাশি ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে। রাজপথে বিরোধীদল আন্দোলন করলেও যাতে দেশ অস্থিতিশীল না হয়, সে বিষয়ে সম্পাদকরা পরামর্শ দিয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, বর্তমান সরকারের ছয় মাস অতিবাহিত হওয়ার পর জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে এটি বিরোধীদলীয় নেতার প্রথম মতবিনিময় সভা।
তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদে বিরোধীদলের এমপিদের সঙ্গে সরকার বৈষম্যমূলক আচরণ করছে। উন্নয়নমূলক কাজ, বরাদ্দ, সংসদে বক্তব্য দেওয়া, আইন প্রণয়ন এবং বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রেও বিরোধীদলের এমপিরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রবাসীদের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী সংসদে ভূমিকা পালন করছে। কিন্তু এরপরও স্পিকারের পক্ষ থেকে তারা ইনসাফপূর্ণ আচরণ পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
সম্পাদকদের লেখনির মাধ্যমে দেশের সত্য ও বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণে গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্পাদকরা অভিমত দিয়েছেন যে অতীতের বিরোধীদলগুলোর তুলনায় জামায়াতে ইসলামী ব্যতিক্রমী ভূমিকা পালন করছে। জামায়াত সংসদকে গঠনমূলকভাবে কার্যকর রাখতে চায়। এজন্য সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; শুধু বিরোধীদলের পক্ষে এটি সম্ভব নয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান, দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলো-এর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক বণিক বার্তা-এর সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবরসহ বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও ঊর্ধ্বতন সাংবাদিকরা।
এ ছাড়া সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপিসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন