ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরই মধ্যে কলকাতার মাঠও পরিদর্শন করে গেছেন তারা। ভারত সফরের পাশাপাশি বাংলাদেশ নিয়েও পরিকল্পনা আছে সেলেসাওদের। এরই অংশ হিসেবে রোববার (২৩ আগস্ট) হঠাৎ ঢাকায় আসে ব্রাজিলের একটি প্রতিনিধি দল।

বিকেল তিনটার দিকে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন তারা। মাঠের ঘাস, ড্রেসিংরুম, মিডিয়া বক্স,গ্যালারি সব কিছু পরিদর্শন করেছেন। এমনকি ডাগ আউটের ও গ্যালারির চেয়ারে বসেও দেখেছেন। পরে কিংস অ্যারেনা পরিদর্শনের পর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ফিফা উইন্ডো। এই সময়ের মধ্যে একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ভারতে খেলবে ৩ অক্টোবর। ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে, ফিফা উইন্ডোর শেষ দিন ৬ অক্টোবর এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল । যদিও ব্রাজিলের প্রতিনিধি দল কিংবা বাফুফে কোনো পক্ষ এনিয়ে আনুষ্ঠানিক কিছু বলেনি।

‎‎ব্রাজিল আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্টটিতে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় বাফুফে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরই মধ্যে কলকাতার মাঠও পরিদর্শন করে গেছেন তারা। ভারত সফরের পাশাপাশি বাংলাদেশ নিয়েও পরিকল্পনা আছে সেলেসাওদের। এরই অংশ হিসেবে রোববার (২৩ আগস্ট) হঠাৎ ঢাকায় আসে ব্রাজিলের একটি প্রতিনিধি দল।

বিকেল তিনটার দিকে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন তারা। মাঠের ঘাস, ড্রেসিংরুম, মিডিয়া বক্স,গ্যালারি সব কিছু পরিদর্শন করেছেন। এমনকি ডাগ আউটের ও গ্যালারির চেয়ারে বসেও দেখেছেন। পরে কিংস অ্যারেনা পরিদর্শনের পর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ফিফা উইন্ডো। এই সময়ের মধ্যে একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ভারতে খেলবে ৩ অক্টোবর। ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে, ফিফা উইন্ডোর শেষ দিন ৬ অক্টোবর এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল । যদিও ব্রাজিলের প্রতিনিধি দল কিংবা বাফুফে কোনো পক্ষ এনিয়ে আনুষ্ঠানিক কিছু বলেনি।

‎‎ব্রাজিল আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল ৩ অক্টোবর। ২৪ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্টটিতে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় বাফুফে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত