ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

স্বপ্ন, র‍্যাম্প আর আলোয় মোড়া শান্তা ইসলামের পথচলা

ফ্যাশন দুনিয়ায় নিজের পরিচয় গড়ে তুলছেন তরুণ র‍্যাম্প মডেল শান্তা ইসলাম। বিভিন্ন নামী ব্র্যান্ডের ফটোশুট, ফ্যাশন ক্যাম্পেইন এবং র‍্যাম্পে শোস্টপার হিসেবে হাঁটার মাধ্যমে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গে ঘরোয়া আয়োজনে কাটাতে চান এই মডেল।

ঢাকার বসুন্ধরায় জন্ম ও বেড়ে ওঠা শান্তা ইসলামের শোবিজে যাত্রা শুরু ২০১৯ সালে। একটি ফটোশুটের মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও খুব অল্প সময়ের মধ্যেই তিনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিয়মিত মুখ হয়ে ওঠেন। এরপর একের পর এক দেশীয় ব্র্যান্ডের ফটোশুট, লুকবুক ও প্রচারণামূলক কাজের পাশাপাশি র‍্যাম্পেও আত্মবিশ্বাসী উপস্থিতি দেখিয়েছেন তিনি।

র‍্যাম্প মডেল হিসেবে কাজ করলেও অভিনয়ের প্রতি আগ্রহের কথাও জানিয়েছেন শান্তা। তার ভাষায়, ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং মানসম্মত নির্মাণের সুযোগ পেলে অবশ্যই অভিনয়ে নিজেকে দেখতে চান। তিনি মনে করেন, একজন শিল্পীর জন্য মাধ্যম নয়, কাজের গুণমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে শান্তা বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের প্রথম সারির একজন ফ্যাশন মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। পাশাপাশি অভিনয়েও নিজের একটি শক্ত অবস্থান গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি।

শৈশবের স্মৃতিচারণ করে এই মডেল জানান, ছোটবেলা থেকেই বড় বড় বিলবোর্ডে নিজের ছবি দেখার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্নই তাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। আজও তিনি বিশ্বাস করেন, পরিশ্রম আর নিষ্ঠা থাকলে স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেয়।

জন্মদিনে শান্তা ইসলামের প্রত্যাশা একটাই, পরিবারের ভালোবাসা, ভক্তদের শুভকামনা এবং আরও ভালো কাজের মধ্য দিয়ে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়া।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্বপ্ন, র‍্যাম্প আর আলোয় মোড়া শান্তা ইসলামের পথচলা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত