ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

৫৩টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মালিকরা।

শনিবার (২২ আগস্ট) সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের সাইবার ইউনিট ও সংশ্লিষ্ট থানার সদস্যরা প্রযুক্তির সহায়তায় কাজ শুরু করেন। প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করার পর জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে সেগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করে ফোনগুলো ফেরত দেওয়া হয়।

মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে হারানো ও চুরি যাওয়া মোবাইল উদ্ধারে পুলিশের প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা জানান তারা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তিনির্ভর কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

৫৩টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মালিকরা।

শনিবার (২২ আগস্ট) সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের সাইবার ইউনিট ও সংশ্লিষ্ট থানার সদস্যরা প্রযুক্তির সহায়তায় কাজ শুরু করেন। প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করার পর জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে সেগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করে ফোনগুলো ফেরত দেওয়া হয়।

মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে হারানো ও চুরি যাওয়া মোবাইল উদ্ধারে পুলিশের প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা জানান তারা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তিনির্ভর কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত