বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে সকল স্তরে প্রার্থী দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জামায়াতের কর্মীরা সমাজকর্মী। তাই মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়িয়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করে দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব, ইনশাআল্লাহ।” তিনি সকল স্তরের জনশক্তির তাকওয়ার মান নিশ্চিত করে খোদাভীরু নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার সকাল ৯টায় নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খ.ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম. সায়েমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক; জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক মো. মহিউদ্দিন; জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নসির উদ্দিন, নাজমুল হোসেন ও মারুফ আহমেদসহ অন্যরা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন