ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

টাকার মোহে নিজের মেয়েকেই বিক্রি করলেন পারিসা জান্নাত!

বাংলা নাটকে এক সম্পূর্ণ নতুন ও চ্যালেঞ্জিং চরিত্রে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী পারিসা জান্নাত। মেঘ হিম পরিচালিত নতুন নাটক ‘নিষ্ঠুর মা’-তে তাকে দেখা গেছে এক লোভী সৎ মায়ের ভূমিকায়, যিনি টাকার মোহে নিজের মেয়েকেই বিক্রি করে দিতে দ্বিধা করেন না। সমাজের নির্মম কিছু সত্য এবং মানুষের নৈতিক পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।

গত ২১ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় প্রোডাকশন হাউস ‘সিডি চয়েস’-এর অফিসিয়াল ব্যানারে মুক্তি পায় নাটকটি। মুক্তির পর থেকেই এর টানটান গল্প ও অভিনয় দর্শকদের মাঝে বেশ আলোচনা তৈরি করেছে।

নাটকটির ভাবনা ও পেছনের বার্তা নিয়ে নির্মাতা মেঘ হিম বলেন, ‘নিষ্ঠুর মা’ কেবল একটি সাধারণ পারিবারিক গল্প নয়; এটি লোভ, পারিবারিক সম্পর্ক এবং মানবিকতার চরম সংঘাতের গল্প। দর্শক শেষ দৃশ্য পর্যন্ত না দেখলে এর মূল বার্তা উপলব্ধি করতে পারবেন না। নাটকের সাথে যুক্ত আবেগঘন ক্যাপশনে আরও ফুটিয়ে তোলা হয়েছে—কিছু মানুষ পাশে থেকেও কেন যেন দূরে থাকে… কিছু সম্পর্ক ভেঙে যায়, কিন্তু ভালোবাসা থেকে যায়! একজন মা, একটি নিষ্পাপ শিশু আর একজন পুরুষ— তিনটি জীবন, এক গল্প… যেখানে আছে ভালোবাসা, ত্যাগ, আবেগ আর জীবনের নির্মম বাস্তবতা।

নিজের চরিত্রটি প্রসঙ্গে অভিনেত্রী পারিসা জান্নাত জানান, এই নাটকে আমি একজন সৎ মায়ের চরিত্রে অভিনয় করেছি, যে টাকার লোভে নিজের সন্তানকেই বিক্রি করে দেয়। একজন শিল্পী হিসেবে চরিত্রটি ফুটিয়ে তোলা আমার জন্য অত্যন্ত কঠিন এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং ছিল। দর্শকদের জন্য কাজটি একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে।

নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন মেঘ হিম এবং প্রযোজনা করেছেন জাহিরুল ইসলাম সোহেল। এতে কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন সবুজ আহমেদ ও পারিসা জান্নাত। এছাড়াও নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী তাজরিন তুষ্টি, মাসুদ আলম, রেজভিনা মৌসুমী, সাদমান রানা ও সোনিয়া ইসলাম সোনিয়াসহ একদল সম্ভাবনাময় শিল্পী। লোভের চরম পরিণতির এই গল্পটি শেষ পর্যন্ত দর্শকদের মনে কতটা দাগ কাটতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

টাকার মোহে নিজের মেয়েকেই বিক্রি করলেন পারিসা জান্নাত!

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত