এম.আর.জে শান্ত: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে শুভেচ্ছাবার্তা দেন এই গায়ক। তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণে সফল দায়িত্ব পালনের প্রত্যাশা করেন।
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট সমর্থিত কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থীর অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা দেশের সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন