ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নির্বাচিত সরকার আসার পর থেকেই বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ

নাহিদ ইসলাম

নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপির গণসমাবেশে তিনি এ কথা বলেন।

গণসমাবেশে নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে আইনশৃঙ্খলা খারাপ হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দুর্নীতি বেড়েছে। বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে। সরকারের অব্যবস্থার কারণে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পরও রায় বাস্তবায়ন করেনি তারা। জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এই সরকারকে বিশ্বাসঘাতক বলতে পারি।

দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি সরকার লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে, দেশে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নেই বলেও মন্তব্য করেন নাহিদ।

তিনি বলেন, দেশের মানুষ তীব্র জ্বালানি সংকটে ভুগছে। সেজন্য সরকারের লুটপাট-দুর্নীতির এসব দায়ী। দেশে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান।’ সেটা ৫ মাসে পুরো বাংলাদেশ দেখে ফেলেছে।

এই সরকার জনগণ নয়, ব্যবসায়ী-মাফিয়াদের সরকার বলে মন্তব্য করেন নাহিদ আরও বলেন, যাদের টাকা নিয়ে নির্বাচন করেছিল, তাদের হাতে দেশ তুলে দিচ্ছে। যারা নির্বাচনে হেরেছে, তাদের প্রশাসক বানিয়েছে। সকল জায়গায় দলীয়করণ শুরু করেছে। ইউএনওদের সারা দেশে মারধর করছে। তাদের চাপ দিচ্ছে। জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দেবে। আগামী দিনে আন্দোলন আসছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচিত সরকার আসার পর থেকেই বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপির গণসমাবেশে তিনি এ কথা বলেন।

গণসমাবেশে নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে আইনশৃঙ্খলা খারাপ হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দুর্নীতি বেড়েছে। বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে। সরকারের অব্যবস্থার কারণে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পরও রায় বাস্তবায়ন করেনি তারা। জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এই সরকারকে বিশ্বাসঘাতক বলতে পারি।

দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি সরকার লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে, দেশে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নেই বলেও মন্তব্য করেন নাহিদ।

তিনি বলেন, দেশের মানুষ তীব্র জ্বালানি সংকটে ভুগছে। সেজন্য সরকারের লুটপাট-দুর্নীতির এসব দায়ী। দেশে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান।’ সেটা ৫ মাসে পুরো বাংলাদেশ দেখে ফেলেছে।

এই সরকার জনগণ নয়, ব্যবসায়ী-মাফিয়াদের সরকার বলে মন্তব্য করেন নাহিদ আরও বলেন, যাদের টাকা নিয়ে নির্বাচন করেছিল, তাদের হাতে দেশ তুলে দিচ্ছে। যারা নির্বাচনে হেরেছে, তাদের প্রশাসক বানিয়েছে। সকল জায়গায় দলীয়করণ শুরু করেছে। ইউএনওদের সারা দেশে মারধর করছে। তাদের চাপ দিচ্ছে। জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দেবে। আগামী দিনে আন্দোলন আসছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত