ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

শিল্পকলায় ডিরেক্টরস গিল্ডের রজতজয়ন্তী উদযাপন: ওয়েবসাইট ও নিবন্ধন সনদ পেল সংগঠন

নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্রাঙ্গণে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রজতজয়ন্তী উৎসব।

‘রজতজয়ন্তীর আলোয় নির্মাতাদের সৃজন, ঐক্য ও অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের নাট্যাঙ্গনের বিশিষ্ট নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা। রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় শুরু হওয়া এই আনন্দঘন আয়োজনে ডিরেক্টরস গিল্ডের সহসভাপতি রাশেদা আক্তার লাজুক ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন অভিনয়শিল্পী, প্রযোজক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ডিরেক্টরস গিল্ডের সহ-সভাপতি রাশেদা আক্তার লাজুক বলেন, আমাদের দুই বছরের প্রচেষ্টা ছিল ডিরেক্টরস গিল্ডের সদস্যদের একটি ওয়েবসাইট দেওয়া, আজ সেটার উদ্বোধন করলাম। এছাড়া আমাদের নতুন পাওয়া নিবন্ধন সনদটি আজ প্রকাশ করলাম।

রজতজয়ন্তীর এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত, আবুল হায়াত, সোহেল আরমান, সালাহউদ্দীন লাভলু, সাজ্জাদ হোসেন দোদুল, চয়নিকা চৌধুরী, খোরশেদ আলম খসরু, সামসুল আলম এবং অভিনেতা শিবা শানু ও কামরুল ইসলাম দর্পণ। এ ছাড়াও ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মোস্তফা মনোয়ারের সহধর্মিণী মেরি মুস্তফাসহ সংগঠনটির বহু সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের ২৫ বছরের পথচলার নানা স্মৃতি ও অর্জন নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নতুন ওয়েবসাইট ও আনুষ্ঠানিক নিবন্ধনের পাশাপাশি দেশের টেলিভিশন ও ডিজিটাল নাটকের নির্মাণশিল্পকে আরও সমৃদ্ধ করা, নির্মাতাদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মের নির্মাতাদের জন্য একটি কার্যকর কর্মপরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কেক কেটে ডিরেক্টরস গিল্ডের ২৫ বছর পূর্তি উদযাপন করেন উপস্থিত নির্মাতা ও শিল্পীরা। পুরো আয়োজনজুড়ে ছিল সহকর্মীদের মিলনমেলা, স্মৃতিচারণ ও এক উৎসবের আবহ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শিল্পকলায় ডিরেক্টরস গিল্ডের রজতজয়ন্তী উদযাপন: ওয়েবসাইট ও নিবন্ধন সনদ পেল সংগঠন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত