ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় আমীরে জামায়াতের চিঠি হস্তান্তর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির লেখা একটি চিঠি মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা বিন ওসমানের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার চিঠিটি হস্তান্তর করেন।

চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জামায়াতের আমীর।

চিঠি হস্তান্তরের পর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

এ সময় ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় আমীরে জামায়াতের চিঠি হস্তান্তর

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির লেখা একটি চিঠি মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা বিন ওসমানের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার চিঠিটি হস্তান্তর করেন।

চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জামায়াতের আমীর।

চিঠি হস্তান্তরের পর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

এ সময় ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত