ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে হেরোইন ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ রুবেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার রুবেল একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতোপূর্বে পাঁচটি মাদক মামলা রয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২নং রেলগেটের পশ্চিম পাশে হোসেন মিয়ার থান কাপড়ের দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার রুবেলের হেফাজত থেকে ৫১ পুরিয়া হেরোইন, যার আনুমানিক ওজন ৮ গ্রাম, এবং ২৫টি গাঁজার রোল, যার আনুমানিক ওজন ১০০ গ্রাম, উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মোঃ রুবেল (২৯) নারায়ণগঞ্জ সদর থানার রেল লাইন বস্তি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ ফকির চান, মাতা মোসাঃ শাহনাজ এবং স্ত্রীর নাম তানজিলা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে হেরোইন ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ রুবেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার রুবেল একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতোপূর্বে পাঁচটি মাদক মামলা রয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২নং রেলগেটের পশ্চিম পাশে হোসেন মিয়ার থান কাপড়ের দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার রুবেলের হেফাজত থেকে ৫১ পুরিয়া হেরোইন, যার আনুমানিক ওজন ৮ গ্রাম, এবং ২৫টি গাঁজার রোল, যার আনুমানিক ওজন ১০০ গ্রাম, উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মোঃ রুবেল (২৯) নারায়ণগঞ্জ সদর থানার রেল লাইন বস্তি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ ফকির চান, মাতা মোসাঃ শাহনাজ এবং স্ত্রীর নাম তানজিলা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত