নিজস্ব প্রতিবেদক : সারাদেশে বিবাহ ও তালাক নিবন্ধনের দায়িত্বে নিকাহ রেজিস্টারদের পেশাগত অধিকার, মর্যাদা রক্ষা ও মান উন্নয়নে ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতি। সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ২০০৯ সালের বিধি অনুযায়ী নিকাহ রেজিস্টারদের বিদ্যমান অধিকার অক্ষুণ্ন রাখাসহ দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুসলিম নিকাহ রেজিস্টারগণ দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে নাগরিকদের পারিবারিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে বর্তমানে প্রশাসনিক ও পেশাগত নানা জটিলতার কারণে সেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে অধিকার সংকোচন, শূন্য পদে নিয়োগ জটিলতা, আইনি সুরক্ষার অভাব ও বয়সসীমা সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা।
অধিক্ষেত্র সুরক্ষা, স্থায়ী নিয়োগ, উত্তরাধিকার সূত্রে নিয়োগ, শিক্ষকদের নিয়োগ বহাল, বয়সসীমা ও আইনি সুরক্ষা এবং শিক্ষাগত যোগ্যতা।
কল্যাণ সমিতির নেতৃবৃন্দ জানান, এসব দাবি বাস্তবায়িত হলে নিকাহ রেজিস্টারদের পেশাগত স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং দেশের বিবাহ ও তালাক নিবন্ধন সেবা আরও সুশৃঙ্খল, জনবান্ধব ও কার্যকর হয়ে উঠবে। জনস্বার্থ ও মানবিক দিক বিবেচনায় দ্রুততম সময়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন