ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার  মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল মঙ্গলখালী সাকিনস্থ জনৈক মোঃ সাইদুর রহমানের উত্তর পাশের টিনশেড বিল্ডিংয়ের পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশ ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ সাইদুর রহমান (৪৫), পিতা-মৃত কাশেম মিয়া, মাতা-মৃত জোলেখা বেগম; ইব্রাহিম কসাই (৪০), পিতা-মৃত হাসুমুদ্দিন, মাতা-সাজেদা বেগম; উভয় সাং-মঙ্গলখালী, ০৩ নং ওয়ার্ড, ইউপি-মুড়াপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। অপরজন মোঃ রাজন মিয়া (২৪), পিতা-মোঃ মনির মিয়া, মাতা-মোসাঃ সালমা বেগম, সাং-ব্রাহ্মনগাঁও, ০৪ নং ওয়ার্ড, ইউপি-মুড়াপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার  মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল মঙ্গলখালী সাকিনস্থ জনৈক মোঃ সাইদুর রহমানের উত্তর পাশের টিনশেড বিল্ডিংয়ের পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশ ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ সাইদুর রহমান (৪৫), পিতা-মৃত কাশেম মিয়া, মাতা-মৃত জোলেখা বেগম; ইব্রাহিম কসাই (৪০), পিতা-মৃত হাসুমুদ্দিন, মাতা-সাজেদা বেগম; উভয় সাং-মঙ্গলখালী, ০৩ নং ওয়ার্ড, ইউপি-মুড়াপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। অপরজন মোঃ রাজন মিয়া (২৪), পিতা-মোঃ মনির মিয়া, মাতা-মোসাঃ সালমা বেগম, সাং-ব্রাহ্মনগাঁও, ০৪ নং ওয়ার্ড, ইউপি-মুড়াপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত