ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ঢাকায় গোপন বৈঠককালে আওয়ামী লীগের ৬ নেতা আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোরের ছয় নেতা-কর্মীকে রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় আটক করেছে পুলিশ।

পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁ থেকে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ, সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া, ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আমিনুর রহমান পলাশ, কর্মী সজল আহমেদ ও সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বৈঠক শেষে রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিরা আরও কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁয় বসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর চৌগাছা উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয়ে বৈঠক করছিলেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা সেখান থেকে পালিয়ে গেলেও ছয়জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় গোপন বৈঠককালে আওয়ামী লীগের ৬ নেতা আটক

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোরের ছয় নেতা-কর্মীকে রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় আটক করেছে পুলিশ।

পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁ থেকে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ, সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া, ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আমিনুর রহমান পলাশ, কর্মী সজল আহমেদ ও সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বৈঠক শেষে রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিরা আরও কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁয় বসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর চৌগাছা উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয়ে বৈঠক করছিলেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা সেখান থেকে পালিয়ে গেলেও ছয়জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত