ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বন্দরে হত্যাকাণ্ড: মূল আসামি গ্রেপ্তার, রক্তমাখা চাকু উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক গ্রহণ ও ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে বিরোধের জেরে আমির হোসেন ডালিম (৩৬) হত্যা মামলার মূল আসামি শিহাব হাবীবকে (২২) গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিট থেকে ১১টার মধ্যে বন্দর থানার শুভকরদী এলাকায় মাদক গ্রহণ বা ক্রয়-বিক্রয় নিয়ে বিরোধের সূত্র ধরে শিহাব হাবীব (২২) ও অজ্ঞাতনামা এক সহযোগী আমির হোসেন ডালিমকে (৩৬) ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে পেটের বাম পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

আহত ডালিমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শিহাব হাবীবসহ অজ্ঞাতনামা সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট ভোর ৫টা ২১ মিনিটে আমির হোসেন ডালিম মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই মোঃ রমজান হোসেন (৪৮), পিতা- মৃত জসীম উদ্দিন, মাতা- আক্তার বানু, সাং- আলী শাহারদী, ইউপি নং- ০৫ কলাগাছিয়া (ওয়ার্ড নং-০৮), থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ  মোঃ জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানের একপর্যায়ে ৭ আগস্ট রাত ৮টা ৩০ মিনিটে বন্দর থানাধীন নবীগঞ্জ ঘাট এলাকা থেকে মামলার মূল আসামি শিহাব হাবীব (২২), পিতা- মোঃ বাছির আহাম্মদ, মাতা- শিরিনা বেগম, সাং- শুভকরদী, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার আসামির দেখানো মতে ওইদিন রাত ১১টা ৩০ মিনিটে বন্দর থানাধীন শুভকরদী এলাকার জনৈক মোঃ মেহেরাজের চায়ের দোকানের পেছনে জনৈক শাফি হাজীর ফাঁকা জমি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি স্টিলের রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে হত্যাকাণ্ড: মূল আসামি গ্রেপ্তার, রক্তমাখা চাকু উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত