নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. রফিক (বিপিএম)-এর নেতৃত্বে থানার একটি আভিযানিক দল শুক্রবার (৭ আগস্ট) রাত ১২টা ৫৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন সাইনবোর্ড এলাকার শান্তিধারা ১ নম্বর গলিতে বাবু মিয়ার চারতলা বাড়ির দ্বিতীয় তলার উত্তর পাশের ফ্ল্যাটের উত্তর-পশ্চিম কর্নারের একটি সাবলেট কক্ষে অভিযান পরিচালনা করে।
অভিযানে সুমন মিয়া (২৭), পিতা- আবুল কাশেম ঘোরামী, মাতা- মইরম, স্থায়ী ঠিকানা- বড়কাছনা, থানা- গোসাইরহাট, জেলা- শরিয়াতপুর এবং বর্তমানে শান্তিধারা ১ নম্বর গলির বাবু মিয়ার বাড়ির দ্বিতীয় তলার উত্তর পাশের ফ্ল্যাটের উত্তর-পশ্চিম কর্নারের সাবলেটের ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন