ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে।

প্রথম অভিযানে এসআই (নিঃ) মো. শামীম রেজার নেতৃত্বে একটি আভিযানিক দল ৫ আগস্ট ২০২৬ রাত ১০টা ৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী গ্যাস লাইন এলাকার কদমতলী উত্তরপাড়া জামে মসজিদের সামনে তিন রাস্তার মোড় থেকে মো. রাসেল (৪২)-কে গ্রেপ্তার করে। তিনি হারুন অর রশিদ প্রকাশ মহারাজ তালুকদার ও আনোয়ারা বেগম প্রকাশ মনোয়ারা বেগমের ছেলে। তার বাড়ি কদমতলী গ্যাস লাইন, ৭ নম্বর ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। এ সময় তার হেফাজত থেকে ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

অপরদিকে, এসআই (নিঃ) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৬ আগস্ট ২০২৬ ভোর ৪টা ৩০ মিনিটে শিমুলপাড়া বিহারী কলোনি এলাকায় চেয়ারম্যান অফিসের সামনে অভিযান চালিয়ে মো. ফেকু (৫০)-কে গ্রেপ্তার করেন। তিনি মো. নুর উদ্দিনের ছেলে এবং শিমুলপাড়া বিহারী কলোনির বাসিন্দা। তার হেফাজত থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে।

প্রথম অভিযানে এসআই (নিঃ) মো. শামীম রেজার নেতৃত্বে একটি আভিযানিক দল ৫ আগস্ট ২০২৬ রাত ১০টা ৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী গ্যাস লাইন এলাকার কদমতলী উত্তরপাড়া জামে মসজিদের সামনে তিন রাস্তার মোড় থেকে মো. রাসেল (৪২)-কে গ্রেপ্তার করে। তিনি হারুন অর রশিদ প্রকাশ মহারাজ তালুকদার ও আনোয়ারা বেগম প্রকাশ মনোয়ারা বেগমের ছেলে। তার বাড়ি কদমতলী গ্যাস লাইন, ৭ নম্বর ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। এ সময় তার হেফাজত থেকে ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

অপরদিকে, এসআই (নিঃ) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৬ আগস্ট ২০২৬ ভোর ৪টা ৩০ মিনিটে শিমুলপাড়া বিহারী কলোনি এলাকায় চেয়ারম্যান অফিসের সামনে অভিযান চালিয়ে মো. ফেকু (৫০)-কে গ্রেপ্তার করেন। তিনি মো. নুর উদ্দিনের ছেলে এবং শিমুলপাড়া বিহারী কলোনির বাসিন্দা। তার হেফাজত থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত