ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট ২০২৬) ভোর ৫টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তেরামার্কেট এলাকার ইসলাম হাজী সাহেবের বিল্ডিং-সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. শাহ আলমের নেতৃত্বাধীন একটি আভিযানিক দল। এ সময় মো. হাসান (৪০), পিতা—মৃত আব্দুর কাদীর, মাতা—মনোয়ারা বেগম, সাং—মিজমিজি তেরামার্কেট, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জকে আটক করা হয়। পুলিশ জানায়, তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

একই দিন সকাল ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইনকামিং লেনের বটতলার নিচে অভিযান চালান। এ সময় হালিমা আখতার (৪২), পিতা—কালা মিয়া, মাতা—মরিয়ম খাতুন, স্বামী—আবুল কালাম, সাং—নতুন ফল্লানপাড়া নাইট্যং, টেকনাফ পৌরসভা, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজারকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট ২০২৬) ভোর ৫টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তেরামার্কেট এলাকার ইসলাম হাজী সাহেবের বিল্ডিং-সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. শাহ আলমের নেতৃত্বাধীন একটি আভিযানিক দল। এ সময় মো. হাসান (৪০), পিতা—মৃত আব্দুর কাদীর, মাতা—মনোয়ারা বেগম, সাং—মিজমিজি তেরামার্কেট, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জকে আটক করা হয়। পুলিশ জানায়, তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

একই দিন সকাল ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইনকামিং লেনের বটতলার নিচে অভিযান চালান। এ সময় হালিমা আখতার (৪২), পিতা—কালা মিয়া, মাতা—মরিয়ম খাতুন, স্বামী—আবুল কালাম, সাং—নতুন ফল্লানপাড়া নাইট্যং, টেকনাফ পৌরসভা, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজারকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত