আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’। সোমবার (৩ আগস্ট) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে সংগঠনটি। অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন ইকবাল হোসেন সাম্য শাহ এবং স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ উল্লাহ মধু।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সর্দার আমিরুল ইসলাম বলেন, বাংলাদেশে কার্যকর বিরোধী দলের শূন্যতার কারণে আমাদের এই রাজনৈতিক উদ্যোগ। দেশে সরকারের অন্যায়, অনিয়ম, বিদ্যুতের দামের ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। এ বিষয়ে জনমত গঠন করাই এ সংগঠনের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে মুহাম্মদ উল্লাহ মধুকে সম্পাদক ও ইকবাল হোসেন সাম্য শাহকে মুখপাত্র করে ৩৭ সদস্যের কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, মোহন রায়হান, আইনজীবী মোহসীন রশিদ, শামীম রেজা, জনজোট পার্টির সভাপতি মোজাম্মেল মিয়াজি, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের সংগঠক মোশারফ হোসেন, শাহ আলম প্রমুখ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন