জুলাই অভ্যূত্থানে যে স্বপ্ন, যে প্রত্যাশা নিয়ে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমরা বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল, জীবন দিয়েছিল – সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য জনগণ রাস্তায় নামেনি। গতকাল (শুক্রবার) রাজধানীর উত্তরায় নাগরিক ঐক্য আয়োজিত 'জুলাইয়ের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা' শীর্ষক সমাবেশে সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
মান্না বলেন, জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়েছি। কিন্তু তার প্রতিদান দিতে পারিনি। ক্ষমতা, দুর্নীতি, স্বজন তোষণের পুরনো পথেই হাঁটছি। চব্বিশের গণ অভ্যূত্থানের ওপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছিল, তারা যেমন জুলাইয়ের বীরদের স্বপ্ন প্রত্যাশা ধারণ করতে পারেনি, তেমনি বর্তমান সরকারও সেই লক্ষ্য অর্জনে এখন পর্যন্ত কার্যকর কিছু দেখাতে পারেনি। জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্নে সরকার জনগণের আস্থা অর্জন করতে পারেনি।
বিরোধী দলের সমালোচনা মান্না বলেন, কার্যকর বিরোধী দল ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। কিন্তু এখন যারা বিরোধী দল হিসেবে সংসদে আছেন, তারা সরকারি কমিটিতে স্থান পাওয়া, উপজেলায় এমপিদের অফিস আর বরাদ্দ নিয়ে চিন্তিত। রাষ্ট্রের কাঠামোগত সংস্কার নিয়ে তাদের খুব বেশি মাথা ব্যথা আছে বলে মনে হয় না। এই পরিস্থিতিতে জনগণকে উদ্বুদ্ধ করে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমদের রাজনৈতিক স্বপ্ন, নতুন বাংলাদেশের প্রত্যাশাকে এগিয়ে নেয়ার সংকল্প ব্যক্ত করেন তিনি।
নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হাসানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দীপু, দেলোয়ার হোসেন রাজাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক তালুকদার, মাহফুজুল ইসলাম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রাজা, লাকি বেগম, মোস্তফা ব্যানার্জি, মেজর (অব) আবদুস সালাম, রুহুল আমীন জুয়েল, ফিরোজ হাসান রনি, স্বপন মজুমদার, শাহনাজ হক রানু, ফেরদৌসী আক্তার, এমরাজুল ইসলাম রুবেল, নুরুল ইসলাম মাল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে দেশাত্মবোধক সঙ্গীত ও কবিতা পরিবেশন করেন নাগরিক ঐক্যের সাংস্কৃতিক কর্মীরা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন