ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

শুটকির মাচা ধ্বংস, শুটকি চিংড়ি, মোবাইল, নৌকা, জাল জব্দ

পূর্ব সুন্দরবনের শেলারচরে বনরক্ষীদের অভিযান

মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর বনাঞ্চলে শুক্রবার বিকেলে বনরক্ষীরা অভিযান চালিয়ে ধংস করেছে একটি অবৈধ শুঁটকির মাচা (রং ঘর)। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ শুঁটকি চিংড়ি, নৌকা ও মাছ ধরার জাল এবং একটি মোবাইল ফোন সেট।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা শুক্রবার (৩১ জুলাই) নিয়মিত টহল কালে সুন্দরবনের শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন কালামিয়া নারিকেলবাড়ীয়া খাল সংলগ্ন দুর্গম সুন্দরবনের মধ্যে তল্লাশী চালিয়ে বনের মধ্যে অবৈধভাবে জেলেদের বানানো শুঁটকি তৈরীর মাচা (রং ঘর) দেখতে পায়। বনরক্ষীরা মাচা (রং ঘর) থেকে ২ বস্তা শুঁটকি চিংড়ি জব্দ করেন। এ ছাড়া ১ টি জেলে নৌকা, ২টি টুনা জাল এবং একটি মোবাইল ফোন সেটসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করেন বনরক্ষীরা। এ সময় বনরক্ষীদের দেখতে পেয়ে শুঁটকিকরণ জেলেরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা শুঁটকির মাচা ভেঙ্গে ধংস করে মাচায় বিছানো শুটকি। 

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে তিন মাসের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী রয়েছে। এক শ্রেণির অসাধূ জেলে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের শেলারচরের দুর্গম বনাঞ্চলের মধ্যে শুঁটকির মাচা (টংঘর) বানিয়ে সুন্দরবনের খালে বিষ দিয়ে চিংড়ি মাছ ধরে শুঁটকি করছিলো। বনরক্ষীদের অভিযানে শুঁটকির মাচা ভেঙ্গে দেওয়া হয়েছে। বন অপরাধীদের ধরার জন্য সুন্দরবনে টহল কার্যক্রম আরো জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পূর্ব সুন্দরবনের শেলারচরে বনরক্ষীদের অভিযান

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত