ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান র‌্যাবের হাতে ৪ মাদক কারবারি গ্রেফতার

ছবি: সংগৃহীত

ঢাকার কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির একটি চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব-১০। এ সময় প্রায় দুই হাজার পিস ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে কেরাণীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা। এছাড়া ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, উৎপাদন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— আলমগীর ওরফে আন্ডে (৪০), আলী আরমান (৩৬), শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)। র‌্যাব জানায়, আলমগীরের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির উপকরণ সংগ্রহ করে নিজেরাই ইয়াবা উৎপাদন করতেন এবং ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য কেরাণীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের "জিরো টলারেন্স" নীতি অব্যাহত থাকবে এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান র‌্যাবের হাতে ৪ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ঢাকার কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির একটি চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব-১০। এ সময় প্রায় দুই হাজার পিস ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে কেরাণীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা। এছাড়া ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, উৎপাদন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— আলমগীর ওরফে আন্ডে (৪০), আলী আরমান (৩৬), শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)। র‌্যাব জানায়, আলমগীরের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির উপকরণ সংগ্রহ করে নিজেরাই ইয়াবা উৎপাদন করতেন এবং ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য কেরাণীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের "জিরো টলারেন্স" নীতি অব্যাহত থাকবে এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত