ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

অবৈধ শুটকির মাচা, নৌকা, কীটনাশক, মাছ ধরার জাল জব্দ

চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়ায় বনরক্ষীদের অভিযান

মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়ার বনাঞ্চলে বৃহস্পতিবার বিকেলে বনরক্ষীরা অভিযান চালিয়ে ধ্বংস করেছে তিনটি অবৈধ শুঁটকির মাচা (টংঘর)। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ শুঁটকি চিংড়ি, নৌকা, কীটনাশক এবং মাছ ধরার জাল।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসের নেতৃত্বে বনরক্ষীরা বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে দিন ব্যাপী নিয়মিত টহলকালে সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন কাগা খাল, ইন্দুরকানী খাল ও হরমাল খাল সংলগ্ন দুর্গম সুন্দরবনের মধ্যে তল্লাশী চালিয়ে বনের মধ্যে অবৈধভাবে জেলেদের বানানো শুঁটকি তৈরীর মাচা টংঘর দেখতে পায়। এ সময় হরমাল খালের আগায় বনের মধ্যে বানানো মাচা (টংঘর) থেকে ২ বস্তা শুঁটকি চিংড়ি, ৫ বস্তা শুঁটকি করার জন্য মাচায় বিছানো তাজা চিংড়ি জব্দ করেন। এ ছাড়া ২টি জেলে নৌকা, ২টি টুনা জাল এবং ২ লিটার বিষ (কীটনাশক), ৩ বস্তা চালসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করেন বনরক্ষীরা। এ সময় বনরক্ষীদের দেখতে পেয়ে শুঁটকিকরণ জেলেরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা শুঁটকির মাচা ভেঙ্গে ধংস করে ফেলে।

অপর ঘটনায় একই এলাকার সুন্দরবনের খাল থেকে কাকড়া ধরার অবৈধ চারু বোঝাই একটি নৌকা আটক করেন বনরক্ষীরা। এ সময় নৌকায় থাকা জেলেরা লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়। নৌকা থেকে ৯৫টি চারু জব্দ করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে তিন মাসের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারী রয়েছে।

এক শ্রেণির অসাধূ জেলে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের চরাপুটিয়ার দুর্গম বনাঞ্চলের মধ্যে শুঁটকির মাচা (টংঘর) বানিয়ে সুন্দরবনের খালে বিষ দিয়ে চিংড়ি মাছ ধরে শুঁটকি করছিলো। বনরক্ষীদের অভিযানে শুঁটকির মাচা ভেঙ্গে দেওয়া হয়েছে। বন অপরাধীদের ধরার জন্য সুন্দরবনে টহল কার্যক্রম আরো জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়ায় বনরক্ষীদের অভিযান

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত