নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আলিমুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের হরিনা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ধৃত আসামি ফয়সাল ওরফে রাজিব (৩০), পিতা—মৃত সাইদ আলি মিয়া, মাতা—মৃত নাজমা বেগম, সাং—দক্ষিণ নবগ্রাম, ইউপি—রূপগঞ্জ, থানা—রূপগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জকে তার নবনির্মিত গরুর খামারের সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় একটি সিমেন্টের বাজারের ব্যাগে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় থাকা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন