ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বন্দরে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

বন্দরে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশ পৃথক অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং অপরজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মামুন ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ২৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের মদনপুর কবরস্থান সংলগ্ন আন্দিরপাড় এলাকার কাওসার ফার্মেসির সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।

এ সময় ৩ (তিন) কেজি গাঁজাসহ মো. রাকিব হাসান (২২), পিতা– মনির হোসেন, মাতা– আয়েশা বেগম, সাং– রুহুল আমিনের বাড়ির ভাড়াটিয়া, ফুলহর, মদনপুর, থানা– বন্দর, জেলা– নারায়ণগঞ্জ; স্থায়ী ঠিকানা– ফতেহাবাদ (মালেক মেম্বারের বাড়ির পাশে), থানা– দেবীদ্বার, জেলা– কুমিল্লা এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মো. রানা (১৭), পিতা– আমানউল্লাহ আমান, মাতা– সুমি বেগম, সাং– ফুলহর (ফুলহর প্রাইমারি স্কুলের পাশে), মদনপুর, থানা– বন্দর, জেলা– নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত