নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মিরাজ হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (২৮ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ফতুল্লা থানার পশ্চিম দেলপাড়া এলাকার খালপাড় জামে মসজিদের সামনে ফাঁকা স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. দিদার হোসেন (৩৪), পিতা: মো. দেলোয়ার হোসেন, মাতা: শিমা আক্তার, সাং- নয়ামাটি (জুস ফ্যাক্টরির সাথে), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন