ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

স্বেচ্ছাসেবক দল নেতা সানুকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে আমরণ অনশন

মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় এ কর্মসূচি শুরু করেন জিসানের মা শাপলা আহমেদ। পরিবারের দাবি, ছানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে হত্যার হুমকি, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠার পরও এখন পর্যন্ত কোনো আইনগত বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণেই তারা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছেন।

এর আগে সোমবার (২৭ জুলাই) সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ অভিযোগ করেন, গত রোববার রাতে ফোনে তার ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং তার স্বামী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনার একটি কল রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।

শাপলা আহমেদ তার ছেলে ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানু এবং তার ভাই সনি আহমেদ শামীমকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তকে দল থেকে বহিষ্কারেরও দাবি করেন।

তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এর আগেও গত ১৪ জুন পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করা হয়। পাশাপাশি বিষয়টি জানিয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতা সানুকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে আমরণ অনশন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় এ কর্মসূচি শুরু করেন জিসানের মা শাপলা আহমেদ। পরিবারের দাবি, ছানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে হত্যার হুমকি, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠার পরও এখন পর্যন্ত কোনো আইনগত বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণেই তারা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছেন।

এর আগে সোমবার (২৭ জুলাই) সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ অভিযোগ করেন, গত রোববার রাতে ফোনে তার ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং তার স্বামী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনার একটি কল রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।

শাপলা আহমেদ তার ছেলে ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানু এবং তার ভাই সনি আহমেদ শামীমকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তকে দল থেকে বহিষ্কারেরও দাবি করেন।

তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এর আগেও গত ১৪ জুন পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করা হয়। পাশাপাশি বিষয়টি জানিয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত