ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

শেখ হাসিনার দেশে জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো জায়গা নেই।

তিনি বলেন, এখনো অনেক টকশো বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মনে করেন, শেখ হাসিনা আবার দেশে ফিরবেন। তবে সেই সম্ভাবনা আর নেই।

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে এখনো অনেক মুজিবপ্রেমী টকশো আছে, মিডিয়া ব্যক্তিত্ব আছে। তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি শেখ হাসিনা তাদের আপা আসবে। আপা কোথায় আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোনো জায়গা নেই, আপার ফিরে আসার।’

এ সময় শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরলে জনগণই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি যেখানেই নামবেন, সেখানেই জনগণ তাকে ধরে ফাঁসি কার্যকর করবে। বাংলাদেশের হাজারো জায়গায় সেই প্রস্তুতি রয়েছে। এক সেকেন্ডও দেরি করা হবে না।’

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কিশোরগঞ্জ এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো জায়গা নেই।

তিনি বলেন, এখনো অনেক টকশো বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মনে করেন, শেখ হাসিনা আবার দেশে ফিরবেন। তবে সেই সম্ভাবনা আর নেই।

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে এখনো অনেক মুজিবপ্রেমী টকশো আছে, মিডিয়া ব্যক্তিত্ব আছে। তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি শেখ হাসিনা তাদের আপা আসবে। আপা কোথায় আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোনো জায়গা নেই, আপার ফিরে আসার।’

এ সময় শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরলে জনগণই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি যেখানেই নামবেন, সেখানেই জনগণ তাকে ধরে ফাঁসি কার্যকর করবে। বাংলাদেশের হাজারো জায়গায় সেই প্রস্তুতি রয়েছে। এক সেকেন্ডও দেরি করা হবে না।’

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কিশোরগঞ্জ এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত